নবাবগঞ্জে রহস্যজনক মৃত্যু - উদ্ধার মরদেহ
ঢাকার নবাবগঞ্জ উপজেলার পূয়াকৈর চক এলাকা থেকে শাহেদ আলী (৬৮) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত শাহেদ আলী উপজেলার বালুরচর এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।