• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
Headline :
দোহারে খাজা ডাইন এন্ড মা ক্যাটারিং এর শুভ উদ্বোধন স্রোতস্বিনী দোহারের ইছামতী আজ বিলুপ্তির পথে শীঘ্রই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ সৃষ্টি হবে তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ দোহারে ক্ষুদ্রঋণের নামে অফিস সহকারীর অনিয়ম,বঞ্চিত উদ্যোক্তারা বুদ্ধির খেলায় উৎসবের আমেজ – বাহ্রা বাজারে সফল টুর্নামেন্ট মানিকগঞ্জে হত্যা মামলার আসামির মুক্তির দাবিতে থানা ঘেরাও বিক্ষোভে গ্রামবাসী বারুয়াখালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে দোয়া মাহফিল জুনে জ্বালানিতে নতুন ধাক্কা – বাড়ল পেট্রোল-অকটেনের দাম ঈদের দিন মাছ ধরতে গিয়ে নিখোঁজ – চার দিনেও মেলেনি সন্ধান

মোংলায় ভোজ্য তেল ও জ্বালানী মজুদের দায়ে তিন ব্যবসায়ী জরিমানা

Reporter Name / ১ Time View
Update Time : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
মোংলায় ভোজ্য তেল ও জ্বালানী মজুদের দায়ে তিন ব্যবসায়ী জরিমানা
মোংলায় ভোজ্য তেল ও জ্বালানী মজুদের দায়ে তিন ব্যবসায়ী জরিমানা

বাগেরহাটের মোংলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিনটি প্রতিষ্ঠানকে প্রায় সোয়া লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা পৌর শহরের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং মোংলা উপজেলা প্রশাসন।

অভিযানের বিচার কার্য পরিচালনা করেন মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ। এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা।

পেট্রোলিয়াম আইন ও ভোক্তা অধিকার আইন অমান্য করে ব্যবসা পরিচালনার অভিযোগে মো ইউছুবকে ৬০ হাজার টাকা, জামাল স্টোরকে ৫০ হাজার টাকা, শোভা স্টোরকে ১৫ হাজার টাকা এবং মোটরযান আইনের লঙ্ঘনের দায়ে এক মোটরসাইকেল চালককে এক হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে তিনটি প্রতিষ্ঠান এবং মোটরসাইকেল চালকের কাছ থেকে মোট জরিমানা আদায় করা হয় ১ লক্ষ ২৬ হাজার টাকা।

মোংলা উপজেলা সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের বিচারক নওসীনা আরিফ জানান, জ্বালানি তেলের গুদামজাতকরণ রোদে করা হচ্ছে এবং বাজার নিয়ন্ত্রণ রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Categories