• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
Headline :
দোহারে খাজা ডাইন এন্ড মা ক্যাটারিং এর শুভ উদ্বোধন স্রোতস্বিনী দোহারের ইছামতী আজ বিলুপ্তির পথে শীঘ্রই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ সৃষ্টি হবে তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ দোহারে ক্ষুদ্রঋণের নামে অফিস সহকারীর অনিয়ম,বঞ্চিত উদ্যোক্তারা বুদ্ধির খেলায় উৎসবের আমেজ – বাহ্রা বাজারে সফল টুর্নামেন্ট মানিকগঞ্জে হত্যা মামলার আসামির মুক্তির দাবিতে থানা ঘেরাও বিক্ষোভে গ্রামবাসী বারুয়াখালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে দোয়া মাহফিল জুনে জ্বালানিতে নতুন ধাক্কা – বাড়ল পেট্রোল-অকটেনের দাম ঈদের দিন মাছ ধরতে গিয়ে নিখোঁজ – চার দিনেও মেলেনি সন্ধান

মোংলায় মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ০ Time View
Update Time : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
মোংলায় মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার
মোংলায় মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার

মোংলা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ৪৯ পোটলা গাঁজাসহ মোঃ রবিউল গাজী (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৬ তারিখ) রাতে মোংলা পোর্ট পৌরসভার ০৫ নং ওয়ার্ডের শ্রম কল্যাণ রোড এলাকায় এই অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশের একটি টিম শ্রম কল্যাণ রোডস্থ রবিউল গাজীর বসতঘরে অভিযান পরিচালনা করে।

অভিযানে রবিউলের ঘর থেকে সাদা কাগজে মোড়ানো ৪৯ পোটলা মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই গাঁজার মোট ওজন ১৫০ গ্রাম, যার আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ৬,০০০ (ছয় হাজার) টাকা।

গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ রবিউল গাজী (৩০)। মোংলা থানার ০৫ নং ওয়ার্ডের শ্রম কল্যাণ রোড এলাকার হাকিম গাজীর ছেলে।

এই ঘটনায় মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর- ১২/৬৫, তারিখ- ২৬/০৪/২০২৬।

মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন বলেন , মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Categories