• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Headline :
দোহারে খাজা ডাইন এন্ড মা ক্যাটারিং এর শুভ উদ্বোধন স্রোতস্বিনী দোহারের ইছামতী আজ বিলুপ্তির পথে শীঘ্রই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ সৃষ্টি হবে তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ দোহারে ক্ষুদ্রঋণের নামে অফিস সহকারীর অনিয়ম,বঞ্চিত উদ্যোক্তারা বুদ্ধির খেলায় উৎসবের আমেজ – বাহ্রা বাজারে সফল টুর্নামেন্ট মানিকগঞ্জে হত্যা মামলার আসামির মুক্তির দাবিতে থানা ঘেরাও বিক্ষোভে গ্রামবাসী বারুয়াখালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে দোয়া মাহফিল জুনে জ্বালানিতে নতুন ধাক্কা – বাড়ল পেট্রোল-অকটেনের দাম ঈদের দিন মাছ ধরতে গিয়ে নিখোঁজ – চার দিনেও মেলেনি সন্ধান

মোংলায় ট্রলার সংঘর্ষে শ্রমিক নিখোঁজ চলছে উদ্ধার অভিযান

Reporter Name / ০ Time View
Update Time : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

বাগেরহাটের মোংলা নদী এলাকায় দুটি ট্রলারের সংঘর্ষে ৭ থেকে ৮ জন ইপিজেড শ্রমিক নিখোঁজ হয়েছেন। ১৯ মে মঙ্গলবার সন্ধ্যায় ব্যস্ত নৌপথে এ দুর্ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে অতিরিক্ত যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণভাবে ট্রলার চলাচল করলেও যথাযথ নজরদারির অভাব রয়েছে। তাদের মতে, এ কারণেই প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইপিজেড শ্রমিক বহনকারী একটি ট্রলার মোংলা ইপিজেড এলাকা থেকে ফেরার সময় অন্য একটি ট্রলারের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের পর কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান।

দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজে নামে বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনী।

কোস্ট গার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হাসান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি শুরু করেছে।

নৌবাহিনীর পক্ষ থেকেও জানানো হয়েছে, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সহায়তায় উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে।

এ ঘটনায় কয়েকজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও ৭-৮ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়দের প্রশ্ন, অতিরিক্ত যাত্রী বহন ও অনিয়ন্ত্রিত ট্রলার চলাচল ঠেকাতে প্রশাসনের কার্যকর ব্যবস্থা কবে নেওয়া হবে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Categories