• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
Headline :
দোহারে খাজা ডাইন এন্ড মা ক্যাটারিং এর শুভ উদ্বোধন স্রোতস্বিনী দোহারের ইছামতী আজ বিলুপ্তির পথে শীঘ্রই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ সৃষ্টি হবে তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ দোহারে ক্ষুদ্রঋণের নামে অফিস সহকারীর অনিয়ম,বঞ্চিত উদ্যোক্তারা বুদ্ধির খেলায় উৎসবের আমেজ – বাহ্রা বাজারে সফল টুর্নামেন্ট মানিকগঞ্জে হত্যা মামলার আসামির মুক্তির দাবিতে থানা ঘেরাও বিক্ষোভে গ্রামবাসী বারুয়াখালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে দোয়া মাহফিল জুনে জ্বালানিতে নতুন ধাক্কা – বাড়ল পেট্রোল-অকটেনের দাম ঈদের দিন মাছ ধরতে গিয়ে নিখোঁজ – চার দিনেও মেলেনি সন্ধান

জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name / ১ Time View
Update Time : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শনিবার (৩০ মে) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে গিয়ে তিনি ফুলেল শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনের কর্মসূচি পালন করছে। এ কর্মসূচির মধ্যে রয়েছে বিশেষ পোস্টার প্রকাশ, কালো ব্যাজ ধারণ, দোয়া মাহফিল এবং বিভিন্ন স্মরণমূলক আয়োজন।

জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে দলটি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সংঘটিত এক সামরিক অভ্যুত্থানচেষ্টার ঘটনায় তিনি নিহত হন। প্রতি বছর তার মৃত্যুদিবসে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে স্মরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Categories